০৯:০৮ পি.এম
মানুষের জীবন আল্লাহর রহমত ছাড়া ধারণ করা সম্ভব নয়। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর রহমত পাওয়ার দশটি উপায়ের বর্ণনা দেয়া হয়েছে, যা প্রতিটি মুমিনের জানার প্রয়োজন।
১. সৃষ্টির প্রতি দয়া দেখানো।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দয়াশীলদের ওপর আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যাতে আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন’। (আবু দাউদ: ৪৯৪১) একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করালে আল্লাহ ক্ষমা করেন এমন উদাহরণও হাদিসে রয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ
২. ফরজ ইবাদত পালন।
নামাজ, রোজা, জাকাতের মতো ফরজ কাজগুলো আল্লাহর দয়া পাওয়ার মূল চাবিকাঠি। আল্লাহ বলেছেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’ (সূরা নূর-আয়াত: ৫৬)
৩. ইহসান বা আন্তরিকতার সঙ্গে আমল করা।
নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে আল্লাহ খুশি হন। আল্লাহ পাক বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।’ (আ'রাফ-আয়াত: ৫৬)
আরও পড়ুন: ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ফিরিয়ে আনার পরিকল্পনা, আটক ২
৪. তাকওয়া অবলম্বন করা।
আল্লাহভীরু ব্যক্তিরা আল্লাহর রহমতের বেশি হকদার। আল্লাহ পাক বলেছেন; ‘আমার দয়া- তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। কাজেই আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে।’ (সূরা আ'রাফ-আয়াত: ১৫৬)
৫. কোরআন তেলাওয়াত ও চর্চা করা।
কোরআন শুনলে, পড়লে এবং বুঝে আমল করলে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ পাক বলেছেন; কোরআনের অনুসরণ করলে দয়া করা হবে।’(সূরা আ'রাফ-আয়াত: ১৫৫)
আরও পড়ুন: অটোরিকশাচালক হত্যা: ৮ ঘণ্টায় রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, গ্রেফতার ৪
৬. কোরআন শ্রবণ করা।
মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনা আল্লাহর দয়ার পথ খুলে দেয়। ইরশাদ হয়েছে, ‘যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমরা রহমত লাভ কর।’ (সুরা আরাফ: ২০৪)
৭. দ্বীনি কাজে কষ্ট স্বীকার করা।
হিজরত ও জি-হা-দে-র পথ বেছে নেওয়া মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহের প্রতিশ্রুতি বহন করে। (সুরা বাকারা: ২১৮)
আরও পড়ুন: চৌদ্দগ্রামে সিরাতুন্নবী (স.) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
৮. সুন্নাহর অনুসরণে রহমত মেলে।
আল্লাহ বলছেন- ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো।’ (সুরা আলে ইমরান: ১৩২)
৯. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা।
ইস্তেগফার আল্লাহর দয়ার দরজা খুলে দেয়। নবী সালেহ (আ.) তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, ‘কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না? যেন তোমাদেরকে রহমত করা হয়?’ (সূরা নামল-আয়াত: ৪৬)
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৭ জন মাদক ও ককটেলসহ গ্রেপ্তার
১০. আল্লাহর কাছে রহমত লাভের দোয়া করা।
رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন’ (সূরা কাহাফ- আয়াত: ১০) প্রতিদিন পড়ুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন