০৪:০০ পি.এম
কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার ফলে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে।
জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এর পর শুক্রবার আরও পাঁচ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ও স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।
আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন যে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে।
তিনি বলেন, জাতীয় খনি সংস্থা দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ এবং পর্যাপ্ত তদন্ত চালাবে।
এই দুর্ঘটনায় শোক পালন করছে সুতাতাউসা।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা
মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতে দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যার মূল কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা।
গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই হয়েছিল। ওই ঘটনাগুলোতে মিলিয়ে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন