০৭:৪৫ পি.এম
শেরপুরে অনলাইন জুয়া ও বেটিং দমনের বিষয়ে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এতে বলা হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের তৈরি করা ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
আজ রোববার দুপুরে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই থেকে সারা দেশে যার কার্যকারিতা শুরু হয়েছে, ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকারের জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে শেরপুর জেলা পুলিশ।
বার্তায় আরও বলা হয়েছে, শেরপুর জেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের জুয়া বা অবৈধ অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চক্রের বিরুদ্ধে নতুন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম বাসস’কে বলেছেন, অনলাইন জুয়া ও বেটিং দমন এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। সুতরাং, আশপাশে সংঘটিত যেকোনো ধরনের জুয়া বা অনলাইন বেটিং সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন