০৮:৪৩ পি.এম
খাদ্য প্রতিমন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউপি নির্বাচনে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের স্বার্থে দলের নির্দেশনা মেনে একত্রিত হয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জয়পুরহাট শহরের মাদরাসা পাড়া মহল্লায় বেসরকারি সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশনের হলরুমে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আব্দুল বারী মন্তব্য করেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ইউপি নির্বাচনে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, জনগণের স্বার্থ রক্ষায় দলের নির্দেশনা মেনে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দলীয় শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ ব্যক্তির পক্ষ নিয়ে করা যাবে না।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
দল মনোনীত যোগ্য প্রার্থীর পক্ষে জনগণের সমর্থন আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।’
প্রতিমন্ত্রী যোগ করেন, ‘আমরা সৎ পাত্রে কন্যাদান করতে চাই। তাই সকল ভেদাভেদ ভুলে দলের চেইন অব কমান্ড বজায় রেখে মানুষের সেবা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
দলকে আরো সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।’
আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও এম. এ ওহাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন