০৫:১৯ পি.এম
ফেক নিউজের সমাধান করতে চাইলে সাধারণ মানুষের আগে নীতিনির্ধারকদের সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ‘ফেক নিউজ’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এই পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, ‘ফেক নিউজের সমাধান করতে চাইলে, সাধারণ মানুষের আগে নীতিনির্ধারকদের সচেতন হতে হবে। সম্প্রতি পৃথিবীর রাষ্ট্রনায়ক পাঁচটি বিষয় নিয়ে কথা বলেছেন তার একটি ছিল এআই।’
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তিনি আরও বলেন, ‘সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রেও ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে লুকিয়ে আছে। একদিকে এআইর দিকে যেমন ঝুঁকতে হবে, তেমনই ঝুঁকিকেও প্রাধান্য দিতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সব কার্যক্রমে বিশেষজ্ঞদের বেশি বেশি অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘তবুও কিছু গোষ্ঠী সরকারের সমালোচনা করেই চলেছে।’
সমস্যার ভয়াবহতা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এখন সমাধানের সময় এসেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এছাড়াও, স্বাধীন গণমাধ্যমের জন্য কমিশন গঠনের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন