০৩:৫৫ পি.এম
রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে, থানায় অবস্থানকালে, তাকে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সারজিস আলম: বিএনপির আশ্রয়ে আওয়ামী লীগ আজ এতদূর
এর আগে, রোববারও মাহমুদা মিতু ফোনে হত্যার হুমকি পেয়েছিলেন। ওই সময় তিনি জাতীয় সংসদে উপস্থিত ছিলেন। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
গত শুক্রবার (১৩ নভেম্বর) তার ফেসবুক পোস্টে মাহমুদা মিতু উল্লেখ করেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি ওই পোস্টে আরও জানান, এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন