০৬:৫২ পি.এম
মতলব দক্ষিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলায় ১ জন আসামী আটক করা হয়েছে।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আধারা এলাকার স্বপনের মুলী বাঁশের বেড়া দোকানের সামনে থেকে গত ২ জুলাই রাত ১০টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করেন।
অভিযানের ফলস্বরূপ আধারা গ্রামের পাটোয়ারী বাড়ীর গিয়াস উদ্দিনের ছেলে নাদিম পাটোয়ারী (৩২) के কাছ থেকে ১০ পিস ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
এ ছাড়া আসামির সহযোগী হিসাবে আশ্বিনপুর পাটোয়ারী বাড়ীর মানিক পাটোয়ারীর ছেলে মারুফ পাটোয়ারী (২৯) কে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মাদক মামলায় আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও জিআর মামলায় মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকা থেকে নুরু মিয়ার ছেলে মহসীন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, মাদক ও নিয়মিত মামলায় তিন জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন