০৮:৪৩ এম
মঙ্গলবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এসব বিস্ফোরণ হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে ঘটেছে।
এ তথ্য ইরানের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়। তবে হামলার উদ্দেশ্য, হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, বন্দর লেঙ্গেহ শহরের সাগরের দিক থেকে বিস্ফোরণের আওয়াজ এসেছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য সংবাদ সংস্থা দুটি প্রকাশ করেনি।
এই বিস্ফোরণের খবর এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
তিনি উল্লেখ করেন, কাতারের মধ্যস্থতায় এই যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়।
এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।
এএম
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন