০৬:২৮ পি.এম
শেরপুরের নকলায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘স্টার বাই পিএনজিও’ প্রকল্পের প্রথম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নকলা পৌর শহরের ফেরুষা এলাকাস্থ স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন প্রশিক্ষার্থী ও তাদের অভিভাবকগন অংশ গ্রহন করেন।
প্রোগ্রাম অর্গানাইজার মো. নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম চঞ্চল, পিয়ার লিডার সুফিয়া আক্তার সুপ্তি, অভিভাবকদের পক্ষে আব্দুল লতিফ ও প্রেস ক্লাব নকলা’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।
বক্তারা স্টার বাই পিএনজিও প্রকল্পে লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলেধরে বক্তব্য রাখেন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং প্রশিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এছাড়া প্রশিক্ষার্থীদের দক্ষতা বিকাশে অভিভাবকদের ভূমিকা ও সহযোগিতার গুরুত্ব উপস্থাপন করেন বক্তারা। এসময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন