১২:১২ পি.এম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার জানিয়েছেন, গত মাসে তার দেশের ওপর আরোপ করা শুল্ক থেকে অব্যাহতি চেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন।
আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, তিনি যেন পুরোপুরি শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করেন। অন্তত শুল্ক যেন আর না বাড়ানো হয়।’
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হল ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম একনেক বৈঠক
জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে গত মাসে অস্ট্রেলিয়ার ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। একইভাবে আরও ৫৯টি দেশের ওপরও শুল্ক আরোপ করা হয়েছিল।
আলবানিজ বলেন, ট্রাম্পের সঙ্গে তার কথোপকথন ছিল ‘উষ্ণ ও ফলপ্রসূ।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট অস্ট্রেলিয়াকে ওই শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে সম্মত হন।
তিনি বলেন, ‘আমি অনুরোধ করেছি, যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থানটি বিবেচনা করা হোক। প্রেসিডেন্ট আমার অনুরোধটি বিবেচনা করবেন বলে সম্মত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শুল্কের বিষয়ে আমাদের অবস্থান ভিন্ন। সরকার হিসেবে আমাদের অবস্থান হলো, শুল্ক আরোপ একটি অর্থনৈতিক চাপ। যে দেশ শুল্ক আরোপ করে, তার জন্যও এটি একটি ব্যয়। আমরা অবাধ ও ন্যায্য বাণিজ্যের পক্ষে।’
আরও পড়ুন: অবৈধ পরিচয়ধারী কাদেরের পালিত পুত্র হিরুকে গ্রেপ্তার
দুই নেতা এ সময় অকাসের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এই চুক্তির আওতায় আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া অন্তত তিনটি ‘ভার্জিনিয়া-শ্রেণির’ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাওয়ার কথা রয়েছে।
আলবানিজ বলেন, তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টিও তুলেছেন। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া উচিত নয়— অস্ট্রেলিয়ার এ অবস্থানও তিনি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা সেখানে সংঘাতের অবসান দেখতে চাই— এ কথাও জানিয়েছি.’
আরও পড়ুন: ভাটারা থানার সড়ক থেকে জব্দ গাড়ি এক যুগ পর অপসারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন