০৭:০৬ পি.এম
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি
এছাড়া, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন