১২:২৯ পি.এম
গাজীপুরে রাস্তার পাশে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে বীভৎস আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে কালীগঞ্জ থানা পুলিশ তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের উলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায় যে, সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন এবং সোমবার তিনি বাড়িতে ফিরেছিলেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
এর পর স্থানীয় বঙ্গবন্ধু বাজারের উত্তর পাশে টায়ার ফ্যাক্টরির কাছে বেঁড়িবাধের রাস্তার পাশেই তার মরদেহ পাওয়া যায়। তার মুখে বীভৎস আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। এ ছাড়া গলায় ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে। আঘাতের ধরণ দেখে পুলিশ ও স্থানীয়দের ধারণা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত একটি হত্যাকাণ্ড।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন