০২:১৩ পি.এম
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কেলাংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। সমাবেশে নতুন সদস্যদের সংগঠনে অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও, মাওলানা আব্দুস শহীদকে সভাপতি এবং মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কেলাং স্টেট শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব কেলাংয়ে এ সমাবেশ ও দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় মালয়েশিয়ায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: নিউইয়র্কে নতুন অভিবাসীদের কম্পিউটার ও চাকরির প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসার উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরাও অনুষ্ঠানে অংশ নেন। দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির মাধ্যমে কেলাং অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। সফর শেষে ২৬ অক্টোবর রাতে তার ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: মালদ্বীপে দুর্ঘটনায় গুরুতর আহতের খোঁজ নিলেন বাংলাদেশের হাইকমিশনার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন