১১:৩৬ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। দলটি দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে জনভোগান্তির বিষয়টি তুলে ধরেছে।
২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন, বিগত আওয়ামী লীগ সরকার রাতে দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করতো। এখন তারেক রহমানও সেই পথে হাঁটছেন। তিনি অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানান এবং গণবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পাটওয়ারী।
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলনে সরকারের গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে পাটওয়ারী বলেন, এর সুবিধা পতিত আওয়ামী লীগ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য রাখেন।
আসিফ মাহমুদ বলেন, রাতে সরকার সিদ্ধান্ত জানায় যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। আওয়ামী লীগের সময় রাত ১২টা বাজে তেলের দামের ঘোষণা আসতো। সেই ধারাবাহিকতায় এবারও দাম বাড়ানো হয়েছে। ক্ষমতায় আসার পর সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১৩৬০ টাকা, এখন তা ২০৬০ টাকা হয়েছে। নজিরবিহীনভাবে দাম বৃদ্ধি ঘটেছে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন