০৬:৫৭ পি.এম
দিনাজপুরের ফুলবাড়ীতে, বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আদিবাসী (সাঁওতাল) পল্লী পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
রবিবার সকাল ১০টায় রাষ্ট্রদূত ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং এর পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরবর্তীতে, তিনি ওই ইউনিয়নের আলুর ডাঙ্গা গ্রামের আদিবাসী (সাঁওতাল) পাড়ার হলিক্রশ চার্জ (গির্জা) পরিদর্শন করেন। সেখানে, রাষ্ট্রদূত আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন এবং আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে অনেক বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
বিকাল সাড়ে ৪টায়, তিনি রাজারামপুর গ্রামে থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ অ্যন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময়, হাকন আরাল্ড ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ্ সহ অন্যান্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন