০১:৫১ পি.এম
বিএনপি সরকার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে, যা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি সোমবার (২ নভেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থায় অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে এবং সনাতনী পদ্ধতির মধ্যে শিক্ষার্থীদের আটকে রেখে দেশকে বৈশ্বিক সুযোগ থেকে বঞ্চিত করেছে। সরকার এখন শুধু ভালো ফলাফল ও উচ্চশিক্ষার সংখ্যা বাড়ানোর পরিবর্তে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক উন্নয়নে জোর দিচ্ছে।
আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ
তিনি বলেন, "শুধু জিপিএ-৫ পেয়ে জাতি উন্নত হয় না। কোয়ালিটি উন্নত হওয়া দরকার। উন্মুক্ত চিন্তাচেতনার চর্চা চলতে হবে।"
সালাহউদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দাবি আদায়ের জন্য অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের আর্থিক সমর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের দাবি পূরণ করবে সরকার।
মন্ত্রী আরও জানান, উচ্চশিক্ষা লাভের পর যেন কেউ বেকার না থাকে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী বৈপ্লবিক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে সকলের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, "সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উৎসাহ দেয়া শুভ লক্ষণ নয়। শুধু সিম্পল মাস্টার্স ডিগ্রি ধরিয়ে দিলে জাতি উন্নত হবে না। সবার প্রয়োজন অনুযায়ী তাকে প্রশিক্ষিত করতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। সনাতন পদ্ধতিতে শুধু বাংলা, ইংরেজির মতো ট্রেডিশনাল সাবজেক্টে আটকে না থাকার আহ্বান রইল।"
আরও পড়ুন: মোংলায় বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সালাহউদ্দিন আহমদ আরও জানান, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের সময় আমরা বৈশ্বিক বাণিজ্যে সংকটের সুযোগ নিতে পারতাম। কিন্তু পর্যাপ্ত দক্ষতার অভাবে আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারিনি। আধুনিক বিশ্বের সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মেলানোর জন্য আমাদের দক্ষতা ও শিক্ষা বাড়াতে হবে। আগামী ৫ বছরের চিন্তা করলে গার্মেন্টস শিল্পে আটকে থাকতে হবে। কিন্তু আমাদের আগামী ৫০ বছর নিয়ে ভাবতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন