০৬:৩৭ পি.এম
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক শিক্ষককে আটক করা হয়েছে ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধুলিয়া গ্রামে বিক্ষুব্ধ স্থানীয়রা পুলিশে অভিযোগ জানিয়ে তাকে আটক করেন।
অভিযুক্ত শিক্ষক তানভীর (২৪) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন। ভুক্তভোগী শিক্ষার্থী হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি আলমডাঙ্গার ওই মাদরাসায় পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসায় পঠন পাঠনের জন্য থাকতেন। সেখানে বিভিন্ন সময় অভিযুক্ত শিক্ষক তাকে মাদরাসার অফিস কক্ষে নির্যাতন করতেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
স্থানীয় এবং ভুক্তভোগীর কথায় জানা যায়, কয়েক দিন আগে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মাদরাসার দোতলায় নিয়ে গিয়ে নির্যাতন করেন। তিনি শিশুটিকে হুমকি দেন যে যদি এ বিষয়ে কেউ কিছু জানায়, তবে পরিণতি ভালো হবে না।
এই পরিস্থিতিতে শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য জানান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে হরিণাকুণ্ডু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অসিত কুমার রায় বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনার স্থান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হওয়ায় সেই অঞ্চলের ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে হবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন