১০:১৭ এম
দীর্ঘ অপেক্ষার পর এবং দুইবার সফর স্থগিত হওয়ার পর, অবশেষে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজটি আলোর মুখ দেখার পথে। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। জানুয়ারির প্রথম সপ্তাহে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার এই আশাব্যঞ্জক খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যম নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানায়, দুদেশের বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।
এখন অনেকটা পরিষ্কার যে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভারতীয় দলের বাংলাদেশ সফর অবশেষে বাস্তবায়নের পথে। পূর্বনির্ধারিত এই সফরে ভারত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
আরও পড়ুন: রাজনীতির ঊর্ধ্বে উঠে ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান আমিনুলের
এদিকে, দুই দেশের বোর্ডের সম্মতি থাকলেও, ভারতীয় দলের বাংলাদেশ সফরটি সেদেশের সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
ভারত যদি বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করে, তাহলে জিম্বাবুয়ে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে তাদের।
শেষবার বাংলাদেশ সফরে ভারত এসেছিল ২০২২ সালে। সেবার তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। সাদা বলের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এবারও বাংলাদেশ দল সেই সফলতার পুনরাবৃত্তি করতে চাইবে।
আরও পড়ুন: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বদলে গেল ঢাকা প্রথম বিভাগ লিগের সূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন