০১:১৫ পি.এম
বিশ্ববাজারে ডিজেলের সরবরাহের অভাবের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।
শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম ৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এক মাস আগে এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে।
আরও পড়ুন: রিপাবলিকান সিনেটর জন কর্নিনের হাতে ট্রাম্পের বিচারক পদে মনোনয়ন আটকে গেল
তিনি আল জাজিরাকে বলেন, প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর আগে ইউরোপ সৌদি আরব ও কুয়েত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করত।
দ্বিতীয়ত, রাশিয়া বর্তমানে ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির ডিজেল রপ্তানি কমে গেছে বলে জানান অ্যাটকিনসন।
তৃতীয়ত, চীনও ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, সরবরাহ কমলেও ডিজেলের চাহিদা তুলনামূলকভাবে বেশি রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য কাটার মৌসুম চলমান থাকায় এই চাহিদা কিছুদিন বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন অ্যাটকিনসন।
আরও পড়ুন: নাৎসি বিতর্কের অবসানে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গঘের চিত্রকর্ম
সরবরাহের অভাব এবং চাহিদার উচ্চতা এই চাপই বর্তমানে বিশ্ববাজারে ডিজেলের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন