০৪:১১ এম
রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. সুমন (৪০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লালবাগ থানা-পুলিশ জানায়, শহীদ নগরের একটি ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুমনকে পাওয়া গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বুলবুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সুমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, কয়েক দিন আগে স্ত্রীকে নিয়ে তার পারিবারিক বিরোধ হয়েছিল।
নিহত সুমনের বাবার নাম মৃত মোয়াজ্জেম। তিনি শহীদ নগরের ওই বাসায় স্ত্রী কোকিলা বেগম ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উল্লেখ্য, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন