০৫:২৩ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জয় নামের এক যুবক। প্রায় চার মাস আগে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামের বাসিন্দা জয় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ওই গ্রামের অসীম শীলের বড় ছেলে।
জানা গেছে, মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ইসলামের প্রতি ভালোবাসা ও আকৃষ্ট হয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন জয়। তাঁর দাবি, ধর্ম পরিবর্তনের পেছনে কোনো ধরনের আর্থিক প্রলোভন, সম্পদের প্রত্যাশা কিংবা ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল না। নিজের বিশ্বাস ও উপলব্ধি থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
ইসলাম গ্রহণের পর জীবনের বাকি সময় ঈমানের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি এ নতুন জীবনের পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন জয়। তাঁর প্রার্থনা, মহান আল্লাহ যেন তাঁর ইসলাম গ্রহণ কবুল করেন এবং ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করেন।
নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে জয় বলেন, “আল্লাহুম্মা সাব্বিত ক্বালবি আলা দ্বীনিক।” যার অর্থ, ‘হে আল্লাহ! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন।’
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের সঙ্গে ইসলামের পথে চলতে পারেন—এমন প্রার্থনাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন