১০:৩৩ পি.এম
ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে মাছের ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উদয় হাসান (১১) নামের ওই ছাত্রের মৃত্যু ঘটে রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায়।
নিহত উদয় হাসান স্থানীয় শফিকুল ইসলামের একমাত্র সন্তান এবং নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, দুপুরের দিকে উদয় হাসান তার বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে স্থানীয় সাদেকের মাছের ফিসারিতে যায়। সাঁতার কাটার সময় একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। উদয়কে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করলে পরিবার ও স্থানীয়রা ছুটে আসে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয়কে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিরবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান মাসুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন