০৩:১৫ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, পলাতক স্বৈরাচার সীমান্তের ওপারে বসে কিছু টোকাইকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো বাপের রাজত্ব পুনরুদ্ধার করা।
তিনি বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, "আবার আসবেন ভেবেছেন। জমিদারি উদ্ধার করার জন্য টোকাই দিয়ে বোমাবাজি করে, ভারত থেকে উসকানি দিয়ে এ জাতিকে দমাতে পারবেন না।"
আরও পড়ুন: তাহেরীকে সমর্থনের কারণ জানালেন মুফতি মোজাম্মেল হক মাছুমি, সুন্নি ঐক্যের আহ্বান
মওলানা ভাসানীকে স্মরণ করে তিনি বলেন, "সাম্রাজ্যবাদবিরোধী ভাসানীর অবদান স্মরণ করতে গেলে তা এক মহাকাব্যে পরিণত হবে। জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে তিনি একত্রিত হয়েছিলেন।"
রিজভী আরও বলেন, "রক্ষীবাহিনী করে রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিবের ব্যর্থতা দেখে মওলানা ভাসানী বলেছিলেন মুজিবের স্বাভাবিক কোনো পরিণতি হবে না। সব মিলিয়ে একটা মহাগ্রন্থ মওলানা ভাসানী। আমাদের তাকে নিয়ে অনেক কাজ বাকি রয়ে গেছে। পরবর্তী প্রজন্ম তাকে যত জানবে ততই শিখবে।"
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, "মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে পথ দেখিয়েছেন। শহীদ জিয়ার বাংলায় কোনো বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না। তারেক রহমান জনগণের ভোটে দেশ পরিচালনা করছেন। তাকে যারা বিপদে ফেলতে চায় তাদের আমরা বলি, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না।"
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন