ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল এবং উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

দফায় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। ২৩ সেপ্টেম্বর-২০২৬ইং, বুধবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ, সরকার কর্তৃক দফায় দফায় অযৌক্তিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ, সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি বিশেষত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান এবং প্রশাসনকে বাজার মনিটরিং করার জোর দাবি জানান। শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার ব্যাপারেও নেতৃবৃন্দ কথা বলেন।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর ওলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মাসুম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বী, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, প্রমুখ।



তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনেশ ত্রিবেদী ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা প্রচারাভিযানে অংশ নেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


দিনেশ ত্রিবেদী ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা প্রচারাভিযানে অংশ নেন

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ভারত সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির আওতায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার বারিধারায় হাই কমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতা শপথ পাঠ করান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।

ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, “ভারতীয় হাই কমিশন, ঢাকা ‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রচারাভিযানের পালন করেছে এবং পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা এবং আরও পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই উপলক্ষ্যে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ঢাকার ভারতীয় হাই কমিশনের ভারতীয় কর্মকর্তাগণকে স্বচ্ছতা শপথ পাঠ করান।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, এই প্রচারাভিযান স্বচ্ছতার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই অনুশীলনে উৎসাহিত করে, যা স্বচ্ছ ভারত ও বিকশিত ভারতের লক্ষ্যে অবদান রাখে।

‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি প্রচারাভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য হল, দেশজুড়ে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণকে সচেতন করা এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা, যা একটি আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে কাজ করে।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এ কর্মসূচি। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী (২ অক্টোবর) উপলক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা হবে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেছেন, "শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর।" তবে, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা যায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্কে এডুকেশন হাউস ইউএনজিএ ৮১ আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, "প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার।" বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।

তিনি জানান, সরকার চায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতাকে কাজে লাগিয়ে স্থানীয় বাস্তবতায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় মালদ্বীপের শিক্ষা, উচ্চ শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন অংশগ্রহণ করেন।

 

পরে, প্রতিমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি : মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’ শীর্ষক অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপান্তর করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা অচেনা কন্ডিশন নিয়ে সতর্ক করল স্টার্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


দক্ষিণ আফ্রিকা অচেনা কন্ডিশন নিয়ে সতর্ক করল স্টার্ক

আগামী ৯ অক্টোবর ডারহাম টেস্টের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মাটিতে আট বছরের দীর্ঘ বিরতির পর খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আসন্ন টেস্ট সিরিজের প্রতি অজানা উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের মূল অস্ত্র মিচেল স্টার্ক। তিনি মন্তব্য করেছেন, এই অসময়ে দক্ষিণ আফ্রিকা সফর উভয় দলের জন্যই একটি অজানা পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষ করে, বৃষ্টি এবং প্রাক-মৌসুমের অপরিচিত কন্ডিশন (আবহাওয়া ও পিচ) এই সিরিজের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সাংবাদিকদের সামনে স্টার্ক বলেন, ‘এখানে একটি অজানা পরিস্থিতি রয়েছে। তবে এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং সামনে যে পরিস্থিতিই আসুক না কেন, আপনাকে সেটার সাথেই মানিয়ে নিতে হবে।’

 

আগামীকাল বৃহস্পতিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের সূচনা করবে অস্ট্রেলিয়া। অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রচুর বৃষ্টি হয়, যা টেস্ট ম্যাচগুলোতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বৃষ্টি একটি বড় বাধা হয়ে দাঁড়ানোর বিষয়টি উল্লেখ করে স্টার্ক জানান, এবারের কন্ডিশন দেশটির প্রচলিত আবহাওয়ার চেয়ে অনেকটাই আলাদা হতে পারে।

৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার—যিনি ডরবান মাঠে অস্ট্রেলিয়ার খেলা সর্বশেষ টেস্ট ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন—জানান, সাম্প্রতিক ভেজা আবহাওয়ার কারণে পিচ সাধারণত শুষ্ক থাকার বদলে ভিন্ন রূপ নিতে পারে। সাধারণত এখানকার শুষ্ক কন্ডিশন রিভার্স সুইংয়ে সহায়তা করে, তবে এবার পরিস্থিতি ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

স্টার্ক আরো যোগ করেন, ‘এখানকার আবহাওয়া বেশ ভ্যাপসা ও আর্দ্র। আমরা এখানে আসার আগেই বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল। মৌসুমের এই সময়ে সাধারণত যে শুষ্ক ভাব থাকে, তা হয়তো এখনই দেখা যাবে না।’

আগামী কয়েকটি দিন এবং ম্যাচের দিনগুলোতে আবহাওয়া কেমন রূপ নেয়, তা দেখা বেশ আকর্ষণীয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 

জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজে স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে ভালো করেছেন নাথান এলিস। তার প্রশংসা করে স্টার্ক বলেন, ‘ওডিআই দলে নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য সে সত্যিই দারুণ পারফর্ম করছে এবং কোনো সন্দেহ নেই যে এই তিন ম্যাচেও সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি আগামী ৯ অক্টোবর ডরবানে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%