০৯:৫৮ পি.এম
আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে, মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোতালেব হোসেন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও মাহাবুবুল আলম উজ্জ্বল, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খান সজীব এবং ছাত্রদলের সাবেক জেলা সভাপতি রেজাউল ইসলাম খান সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন