০৬:৩২ পি.এম
যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকাল ভুটানের থিম্পু সফরে যাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে, সেখানে সরাসরি বিমান চলাচল নেই। থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা অথবা ভারতের কোনো স্থানে ট্রানজিট করার সম্ভাবনা রয়েছে ইনফান্তিনোর।
এ কারণে, বিশ্ব ফুটবল সংস্থার শীর্ষ কর্মকর্তার আগামীকাল (রোববার) বাংলাদেশে স্বল্প সময়ের জন্য অবস্থান করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে এখনও নিশ্চিত নয়, তবে তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
তথ্য অনুযায়ী, বাফুফে সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। যদি ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট করেন এবং তিনি যদি চান, তাহলে যেন ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হয়।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
যদি ইনফান্তিনো বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিট করেন, সেক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাৎ হয়েছিল। আগামীতে ঢাকায় পা রাখলে, ফিফা সভাপতির সঙ্গে আবারও দেখা করার সুযোগ পাবেন তাবিথ আউয়াল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন