০৯:২৬ এম
এক মিনিটের মধ্যে সর্বাধিক স্টিলের রড উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান একেএস। আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রতিষ্ঠানটি ‘এক মিনিটে সর্বাধিক স্টিলের রড উৎপাদন’ বিভাগে একটি বিশ্বরেকর্ড গড়ে অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত যাচাই প্রক্রিয়া অনুযায়ী একেএস মাত্র এক মিনিটে ৫২টি স্টিলের রড উৎপাদন করেছে। প্রতিটি রডের দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রড উৎপাদন কারখানা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল এবং আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এই রেকর্ড অর্জন সম্ভব হয়েছে।
একেএস জানায়, তাদের উৎপাদন ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো বৈদ্যুতিক আর্ক চুল্লি প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে শতভাগ পরিশোধিত স্টিল উৎপাদিত হয়, যা আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
এ ব্যাপারে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন বলেছেন, ‘এ বিশ্বরেকর্ড অর্জন শুধু একেএসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, এটি বাংলাদেশের উৎপাদনশিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল এবং উৎকর্ষের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের স্টিল উৎপাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদন উৎকর্ষের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে তারা গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে একমাত্র আবুল খায়ের স্টিল তাদের উৎপাদন ব্যবস্থায় শূন্য পানি নিঃসরণ প্রযুক্তি ব্যবহার করে শিল্পকারখানায় ব্যবহৃত পানি সম্পূর্ণভাবে পরিশোধন করে পুনর্ব্যবহার করছে।
এছাড়া সৌরশক্তির ব্যবহার, আধুনিক ধোঁয়া ও নির্গমন পরিশোধন ব্যবস্থার মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, উৎপাদনে ব্যবহৃত উপকরণের পুনর্ব্যবহার এবং নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও দক্ষ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
একেএসের দাবি, দেশের আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো নির্মাণে নির্ভরযোগ্য স্টিল সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে এসেছে। সর্বশেষ এ আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের স্টিল শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদন দক্ষতাকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন