০৬:৫১ পি.এম
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দফায়-দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।
এর আগে, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল একটি সংক্ষিপ্ত সমাবেশে অভিযোগ করেন যে, সরকার দেশ পরিচালনায় পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি উল্লেখ করেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের শর্ত পূরণ ছাড়াই সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে এবং সাধারণ কৃষকরা সার পাচ্ছে না। এছাড়া, জ্বালানি সংকটের কারণে কৃষকরা সেচ দিতে পারছেন না। রান্নাসহ নিত্য কাজে গৃহিণীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, প্রত্যেক পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। সরকারকে বারবার তাগাদা দিলেও তা কর্ণপাত করছে না।
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
বুলবুল আরও জানান, অধিকার আদায়ের জন্য জনগণকে রাজপথে নামতে হবে। অন্যান্য বক্তারা সরকারকে দাবি আদায়ে বাধ্য করার হুঁশিয়ারি দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন