ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম


মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম এবং পশ্চিমা সমর্থন অর্জনের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী, যিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) তার ফেসবুক পোস্টে তিনি জামায়াতকে আহ্বান জানান, যেন তারা পশ্চিমাদের সন্তুষ্টির পথ পরিহার করে আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত দলটির মর্যাদা রক্ষা করে।

রফিকুল ইসলাম মাদানী উল্লেখ করেন, "মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামাতেও একটা আসছে।" তিনি বলেন, "পার্থক্য- আওয়ামী লীগেরটা খোলামেলা, সে বাউল শিল্পী, তার কাজও সরাসরি, সে ওপেন ফাইট্টা যায় ছিঁইড়া যায় বলত!"

আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত

তিনি আরও বলেন, "এটা হিজাব পরে ইসলামের নামে ধোঁকা দিয়ে সবকিছু ফাটাইলতাছে, ছিঁড়ালতাছে, ইসলামের ক্ষতি করতাছে!"

মাদানী লেখেন, "ঐ মমতাজও সংসদে সবজান্তা মাতব্বরের মতো সিয়াসিত্তার হাদিস কউত, এটাও সবজান্তা হাদিস বলে! ভাবসাবও সেইম!"

তিনি মনে করেন, জামাত পশ্চিমাদের থেকে ক্ষমতা পাওয়ার আশায় ইসলামপন্থীদের চ্যালেঞ্জ করছে, বলছেন, "আমরা ইসলামের নামে যা তা করব, পারলে কী করবা কর?"

মাদানী আরও লেখেন, "এরা ভাবতেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বিএনপি এখন পাওয়ারে আছে, আর বাঙালি টানা ২ টার্মে কাউকে ভোট দিয়ে পাস করাবে না। অতএব, আগামী টার্মে আমরা কনফার্ম সমস্যা ভোটের মাঠে নাই!"

আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি

তিনি পশ্চিমাদের প্রতি ইঙ্গিত করে বলেন, "সমস্যা পশ্চিম। তারা যদি মনে করে আমরা ইসলামপন্থী, তাহলে আমাদের আসতে দিবে না। যেটা উপদেষ্টা রিজওয়ানা হাসানের কথায় বুঝা যায় এবারই হইছে!"

রফিকুল ইসলাম মাদানী বলেন, "অতএব, পশ্চিমের কাছে নিজেদের প্রমাণ করতে হবে আওয়ামী লীগ-বিএনপির চেয়েও আমরা আল্ট্রা ফ্রো-মেক্স স্টাইলে আরও আপডেট পুরোপুরি সেকুলার আমরাও! পূর্বে যা কেউ করে নাই, সেগুলোও আমরা করব।"

তিনি উল্লেখ করেন, "এগুলো করে পশ্চিমকে বুঝাচ্ছে এই দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম হাফ প্যান্ট পরে বাস্কেটবল আয়োজন করছি মেয়েদের! সারাদেশে এত এত সমালোচনা, তারপরও আমরা আমাদের মহিলা এমপিকে দিয়ে খেলার পুরস্কার দিয়েছি। এটাই আমাদের কাছে ইসলাম!"

রফিকুল লেখেন, "জামাত-শিবিরকে বলি, ভাইরে আমার কষ্টের জীবনে আপনারা সহযোগিতা করছেন, খোঁজখবর নিছেন। তাই আপনাদের প্রতি একটা ইমোশন-সিমপ্যাথি কাজ করে। আপনাদের দলীয় অবস্থান নিয়ে অন্যদের মতো আমি বিরোধিতা করি না, সমালোচনার জন্য সমালোচনাও করি না।"

আরও পড়ুন: হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

তবে তিনি সতর্ক করে বলেন, "কিন্তু আপনারা যদি এভাবে পশ্চিমাদের খুশি করার জন্য ওপেন আমাদের চ্যালেঞ্জ করেন, তাহলে শুধুমাত্র ইস্যুভিত্তিক বিরোধিতা করব না!"

তিনি লেখেন, "আমাকে মেরে ফেলা না হলে, আমি একা বিরোধিতায় লাগলে লোড নিতে পারবেন না, পাগল হয়ে যাবেন!"

তিনি শেষ করেন, "প্লিজ, আল্লাহর ওয়াস্তে, আল্লামা সাঈদী রহ.এর শাহাদাতে রঞ্জিত দলটাকে আর নিচে নামায়েন না! আপাতত এতটুকু চাওয়া!

আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রোনালদোকে সবাই মনে রাখবে, কোচকে নয়’-মাদেইরা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


‘রোনালদোকে সবাই মনে রাখবে, কোচকে নয়’-মাদেইরা প্রেসিডেন্ট

পর্তুগালের কোচের সঙ্গে রোনালদোর সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপটে মাদেইরার প্রেসিডেন্ট মিগেল আলবুকের্ক মন্তব্য করেছেন যে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোচের পরিচয় হারিয়ে যেতে পারে, কিন্তু রোনালদোর নাম চিরকাল টিকে থাকবে।

মাদেইরার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মিগেল আলবুকের্ক ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে কথা বলেছেন। পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে রোনালদোর চলমান টানাপোড়েনের মধ্যে তিনি রোনালদোর দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টি তুলে ধরেছেন।

আলবুকের্ক বলেন, "৩০ বছর পর কেউ জানবে না পর্তুগালের কোচ কে ছিলেন। কিন্তু ৩০, ৪০ কিংবা ৫০ বছর পরও সবাই জানবে রোনালদো কে।"

তিনি আরও যোগ করেন, "এটাই মহত্ত্ব ও গড়পড়তার মধ্যে পার্থক্য।"

নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ী ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে থাকার পর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। কোচ জেসুস জানিয়েছিলেন, দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল, তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। এরপর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যথাসময়ে জাতীয় দল ছাড়ার কারণ প্রকাশ করবেন।

মাদেইরার ফুনশালে জন্মগ্রহণকারী রোনালদো পর্তুগালের অন্যতম সফল ফুটবলার হিসেবে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০১৬ সালে পর্তুগালের প্রথম ইউরো শিরোপা এবং দুটি নেশনস লিগ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন এমপি মনজুরুল ইসলামের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন এমপি মনজুরুল ইসলামের

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধের উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে।

শনিবার (৩ অক্টোবর) সকালে ১০টায় ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কবিরাজ ধানহাটিতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংসদ সদস্য বাজারের পরিবেশ পরিদর্শন করেন যাতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।

তিনি বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করে যেতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।"

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


বগুড়ায় চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ২ জন

বগুড়ার ধুনট উপজেলায় দোকানে চুরির অভিযোগে আটজন আসামির সঙ্গে দেখা করতে থানায় আসার পর পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামের প্রতিষ্ঠানটিতে চুরি সংঘটিত হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন। ওই ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আট আসামি রিমান্ডে থাকার সময় ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গ্রেপ্তার অন্য আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মালামাল বা ওই চোরচক্রের সঙ্গে মোস্তফা ও বাবুলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালত পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সপ্তম স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সপ্তম স্থানে

বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমসের মিশন শেষ করে সপ্তম স্থান অর্জন করেছে। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। তৃতীয় মিনিটে গোল করে রোমান সরকার দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারেই এই গোলের পর পিটার গেরহার্ডের দল আরো আক্রমণাত্মক হকি খেলে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ব্যবধান বাড়ে। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোরলাইন ২-০ হয়ে যায়।

৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় লাল-সবুজরা ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%