০৯:০৪ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে রংপুর জেলা শাখা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিডিয়া চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আরও পড়ুন: শিশুর অধিকারের খোঁজে: শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি রংপুর জেলা শাখা ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি সাজ্জাদুর রহমান বলেন, মানবাধিকার সুরক্ষায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুধু আমাদের একার পক্ষে এই অধিকার নিশ্চিত করা সম্ভব নয়, এজন্য সরকারসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলে সচেতন হলেই একটি মানবাধিকারবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
বেরোবি শাখার সভাপতি মো আবুল খায়ের জায়ীদ বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সমাজের সর্বস্তরে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই। অন্যায়, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করছি।”
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন