০৬:৫০ পি.এম
আফগানিস্তান চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করে। সিরিজের প্রথম দুটি ম্যাচে আফগানরা যথাক্রমে ৩৭ ও ১৯ রানে জয়লাভ করেছিল।
এর আগে আফগানিস্তান ২০২১, ২০২২ ও ২০২৫ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ডিএমপি ও নারী বিভাগে এপিবিএন চ্যাম্পিয়ন
শারজাহ’তে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের স্পিনার নূর আহমদের দুর্দান্ত বোলিংয়ে ১৪.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
নূর ৩.৩ ওভারে ১৩ রানে ৫ উইকেট দখল করেন। এর মধ্যে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে তিনি ৩ উইকেট নেন। এটি ছিল নূরের ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং।
জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। রায়ান বার্ল সর্বোচ্চ ৩০ রান এবং ওয়েসলি মাধভেরে ১০ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে ১২ রান আসে।
জবাবে আফগানিস্তান ৮.১ ওভারেই জয় নিশ্চিত করে। ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত ২৫ রান, সেদিকুল্লাহ আতাল ২০ রান এবং আজমতুল্লাহ ওমারজাই ১৮ রান করেন।
আরও পড়ুন: জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান, রাওয়ালপিন্ডি টেস্টে নিয়ন্ত্রণ বজায় রেখেছে
ম্যাচ সেরা হয়েছেন নূর এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওমারজাই।
টি-টোয়েন্টি সিরিজের পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগামী ৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে।
সূত্র: বাসস
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্ব দেবেন মার্করাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন