ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিরিয়ায় নিখোঁজ মার্কিন ত্রাণকর্মী লায়লা শওয়েইকানির সন্ধানে ৫০ লাখ ডলার পুরস্কার


সিরিয়ায় নিখোঁজ মার্কিন ত্রাণকর্মী লায়লা শওয়েইকানির সন্ধানে ৫০ লাখ ডলার পুরস্কার

সিরিয়ায় ২০১৬ সালে নিখোঁজ মার্কিন ত্রাণকর্মী লায়লা শওয়েইকানির অপহরণ ও আটকের বিষয়ে তথ্য প্রদান করলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এসেছে।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শওয়েইকানি ২০১৫ সালে সিরিয়ায় পৌঁছান। সেখানে তিনি পূর্ব ঘৌটায় যুদ্ধকবলিত বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। ওই সময় এলাকাটি ছিল বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

কর্মসূচির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার সরকারি বাহিনী তাকে আটক করে। প্রায় ১০ মাস বন্দি থাকার সময় তার ওপর নির্যাতন চালানো হয়। পরে তাকে সামরিক আদালতে পাঠানো হয়। জানা গেছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর কুখ্যাত সাইদনায়া সামরিক কারাগারে লায়লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ও স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আসাদ সরকারের শাসনকালে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলের সময় বহু বেসামরিক মানুষকে আটক, গুম এবং হত্যা করা হয়েছিল। এসব ঘটনার সঙ্গে সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার কারাগারব্যবস্থা জড়িত ছিল।

তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র আসাদ সরকারের সাবেক দুই কর্মকর্তা, সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জামিল হাসান এবং কারাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল সালাম ফজর মাহমুদের খোঁজ করছে। বর্তমানে তারা পলাতক অবস্থায় রয়েছেন।

শওয়েইকানির পরিণতি এবং কারাগারে নির্যাতনের শিকার অন্যান্যদের বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শওয়েইকানির আটক ও নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা জানতে এবং এ বিষয়ে দায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র‍্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র‍্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান
 
নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে বাকৃবি ছাত্রদল
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
 
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মী ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তথ্য-প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কারও কাছে তথ্য বা প্রমাণ থাকলে তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কাছে সরবরাহ করতে হবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে, তারা প্রতিহিংসা কিংবা হয়রানির রাজনীতিতে বিশ্বাসী নয়। তবে অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তি বা পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।
 
তথ্য-প্রমাণ সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় আ.লীগের আগুনে ট্রেনের বগি ও লেগুনা পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ফতুল্লায় আ.লীগের আগুনে ট্রেনের বগি ও লেগুনা পুড়ে গেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আগুন লাগানোর ফলে একটি ট্রেনের বগি এবং দুটি লেগুনা পুড়ে গেছে। বুধবার ভোরে চাষাঢ়া রেলস্টেশন ও চানমারী এলাকায় পৃথকভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর পৌনে ছয়টার দিকে ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া রেলস্টেশনে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের নেতাদের সহযোগিতায় স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপণ পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাষাঢ়া রেলস্টেশনের ভয়েস ম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে ট্রেন এবং যাত্রীরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। স্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

একই দিন ভোর পাঁচটার দিকে চানমারী এলাকায় মাজারের কাছে পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। স্থানীয়দের মতে, একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ট্রাইব্যুনালে অ্যাম্বুল্যান্সে আনা-নেওয়ার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ট্রাইব্যুনালে অ্যাম্বুল্যান্সে আনা-নেওয়ার আবেদন

কারাগারে অবস্থানরত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার জন্য প্রিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুল্যান্স ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

এই আবেদনটি বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার আইনজীবী বদিউজ্জামান তপাদার দাখিল করেন।

আবেদনের শুনানির সময় আইনজীবী বদিউজ্জামান বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হচ্ছে। গাড়ির ঝাঁকুনির কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাই তিনি অ্যাম্বুল্যান্সে করে আনা-নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনার আবেদন করেছেন।

এ বিষয়ে ট্রাইব্যুনাল মন্তব্য করে বলেন, দেশের কিছু কিছু স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুল্যান্স ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

পরে কামরুল ইসলামের আইনজীবী বদিউজ্জামান সাংবাদিকদের জানান, আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলামের সঙ্গে আসামি করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও। অভিযোগে বলা হয়েছে, তারা পতিত আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা সহ ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলস্বরূপ রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়। গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। পরে ৩০ এপ্রিল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলছে।

২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় একই বছরের ২২ আগস্ট। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালি

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিটি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সাভার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সভায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, "দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।" তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় মোঃ খোরশেদ আলম আরো বলেন, "দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।"

প্রতিবাদ সভা শেষে বিশাল মোটরসাইকেল র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%