ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডেমরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


ডেমরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানী ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে ডেমরা-রামপুরা রোডের মেন্দিপুর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আগে সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মইনুদ্দিন জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পরনে ছিল সাদা ফুল হাতা শার্ট ও নীল জিন্স প্যান্ট।

 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই যুবক রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কোন গাড়ি তাকে ধাক্কা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ২৮৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ২৮৮ জন গ্রেফতার

আবাসন (ইকামা), শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে এই সমস্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৮৬৪ জন আবাসন আইন (ইকামা) লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন, ৪ হাজার ৫৭৬ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় এবং ২ হাজার ৮৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।

কর্তৃপক্ষের আরও তথ্য অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া, সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশে যাওয়ার সময় ৫৪ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বা যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ বা অবস্থানকারী ব্যক্তিদের সহযোগিতা করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন রয়েছে।

নিরাপত্তা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য নাগরিক ও বাসিন্দাদের সন্দেহজনক কার্যকলাপ বা আইন লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউতে পোশাক রপ্তানি ৬৪০ মিলিয়ন ডলার কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ইইউতে পোশাক রপ্তানি ৬৪০ মিলিয়ন ডলার কমেছে

চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪০ মিলিয়ন ডলার কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমেছে। মে মাসে শক্তিশালী পুনরুদ্ধার লক্ষণ দেখা দিলেও, মোট হিসাব করলে এ বাজারে চাহিদা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ইইউতে বাংলাদেশের রপ্তানি ভালো অবস্থানে ছিল। ওই বছরে রপ্তানি ৯ দশমিক ১ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ডলারে পৌছেছিল।

যাহোক, শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ওই প্রবৃদ্ধি মূলত উচ্চ দামের কারণে হয়েছে, ক্রয়াদেশের পরিমাণ বাড়ার কারণে নয়। মে মাসের পুনরুদ্ধারের পরও এ বছরটির বড় অংশ জুড়ে রপ্তানির প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল।

জুলাইয়ে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বরে রপ্তানি কমে ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে নেমে আসে। পরে ফেব্রুয়ারি ও মার্চে তা আবার কমে যথাক্রমে ১ দশমিক ৩৫ বিলিয়ন ও ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আলমগীর হোসেন বলেছেন, ‘অর্থবছরের শুরুর মাসগুলোতে রপ্তানির পতন বেশি ছিল। তবে সাম্প্রতিক তথ্য ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।’

সাম্প্রতিক মাসগুলোতে ইইউ বাজারে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। চাহিদা পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থবছরের বাকি সময়েও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এপ্রিলের ৩১৬ দশমিক ২ মিলিয়ন ডলার থেকে মে মাসে জার্মানিতে রপ্তানি বেড়ে ৪০৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে, রপ্তানি এখনো জুলাইয়ের সর্বোচ্চ ৪৭১ দশমিক ৮ মিলিয়ন ডলারের নিচে রয়েছে; এতে বোঝা যাচ্ছে, চাহিদা এখনো আগের পর্যায়ে ফেরেনি।

মে মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২২ দশমিক ৫ শতাংশের বেশি জার্মানিতে গেছে। স্পেন দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। মে মাসে দেশটিতে ৩০০ দশমিক ১ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এপ্রিলের ২৮৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের তুলনায় কিছুটা বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মা মাথা নত করলে আজ আমার অস্তিত্ব থাকত না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


‘মা মাথা নত করলে আজ আমার অস্তিত্ব থাকত না’

 

কন্যাসন্তান হওয়ার কারণে জন্মের পরপরই চরম অবহেলা ও নিষ্ঠুরতার শিকার হতে হয়েছিল বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া পূজা চোপড়াকে। এতদূর পর্যন্ত গিয়েছিল যে, তাকে মেরে ফেলার সিদ্ধান্তও নিয়েছিল তার বাবার পরিবার।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজের জীবনের সেই অন্ধকার ও কষ্টদায়ক অধ্যায়ের কথা ফুটিয়ে তুলেছেন। তিনি মায়ের অদম্য সাহসের ফলেই কিভাবে আজকের অবস্থানে এসে পৌঁছেছেন, সে গল্পও শেয়ার করেছেন।

সাক্ষাৎকারের সময় পূজার পাশাপাশি তার মা নীরা চোপড়াও উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, তাদের প্রথম সন্তানের জন্মও এক মেয়ে ছিল।

দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর, স্বামী এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে ছেলে সন্তানের জন্য তার ওপর প্রবল চাপ দেওয়া হতে থাকে। কিন্তু যখন জানা যায়, তিনি আবারও কন্যাসন্তান জন্ম দিতে চলেছেন, তখন পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে ওঠে। নীরাকে গর্ভপাত করানোর জন্যও চাপ দেওয়া হয়েছিল। তবে, সব বাধা উপেক্ষা করে তিনি তার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সাহসী সিদ্ধান্ত নেন।

পূজা বলেন, তার জন্মের পর বাবার পরিবার কোনোভাবেই তাকে গ্রহণ করতে পারেনি। কন্যাসন্তান হওয়ার অপরাধে তার বাবা স্ত্রী নীরা এবং দুই মেয়েকে একা ফেলে চলে যান। এর পর চরম অর্থনৈতিক অনটন, সামাজিক কটূক্তি এবং একাকীত্বের সঙ্গে লড়াই করে দুই মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন তার মা।

মায়ের এই দীর্ঘ লড়াইয়ের কথা বলতে গিয়ে সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েন পূজা চোপড়া। মায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। যদি মা সেই সময় সমাজ ও পরিবারের চাপের কাছে মাথা নত করতেন, তাহলে হয়তো আজ আমার কোনো অস্তিত্বই থাকত না। মায়ের সংগ্রাম আর সাহসের কারণেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’

সূত্র : এই সময়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যাতে দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই পরিকল্পনার পাশাপাশি, আগামী তিন বছরের মধ্যেই ধাত্রীবিদ্যায় দক্ষ আরো ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগের ব্যবস্থা করা হবে। রবিবার পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের পূর্বে তাদের মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ড. জিয়াউদ্দিন হায়দার জানান, প্রশিক্ষণের মানোন্নয়ের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এর ফলে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব। সেইসাথে, আগামী তিন থেকে চার বছরে ২৫ হাজার মিডওয়াইফও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%