০৯:৪০ পি.এম
বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা তরঙ্গের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
রোববার (১৫ নভেম্বর) সকালে, তিনি উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে তরঙ্গ শান্তি ভবনের কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।
এ সময় রাষ্ট্রদূত নারীদের প্রশিক্ষণ কার্যক্রম, হস্তশিল্প ও পাটজাত পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ঘুরে দেখেন।
আরও পড়ুন: ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫০ রোগীকে সেবা দিলেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ
সফর উপলক্ষে তরঙ্গ শান্তি ভবন চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক কোহিনূর বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহা। সভাটি সঞ্চালনা করেন তরঙ্গ কদমবাড়ি, আগৈলঝাড়ার ব্যবস্থাপনা পরিচালক শুভ সমাদ্দার।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করছে তরঙ্গ। সংস্থাটির উদ্যোগে নারীদের হস্তশিল্প ও পাটজাত পণ্য উৎপাদনের পাশাপাশি শিক্ষা, কম্পিউটার এবং বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আয় করার সুযোগ পাচ্ছেন, যা তাদের পরিবার ও সমাজে আর্থিক ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করছে।
সভা শেষে, জাপানের অর্থায়নে হস্তশিল্প কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত নতুন একটি ভবন উদ্বোধন করেন রাষ্ট্রদূত। পরে, তিনি নারীদের হাতে তৈরি হস্তশিল্প ও পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।
আরও পড়ুন: গৌরনদীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন