ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৫ বছর পর মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল শুরু


১৫ বছর পর মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল শুরু

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর, মাগুরা এবং নড়াইল জেলার সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার দুপুরে, মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে ফিতা কেটে বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

জেলা মালিক সমিতি সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসের ট্রিপ ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে, ২০১১ সাল থেকে দুই জেলা মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছিল।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

এ কারণেই মাগুরা থেকে নড়াইল যাত্রীরা ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া মাগুরার বাসে শালিখা উপজেলা গঙ্গারামপুর পর্যন্ত যেতে পারতেন। পরে সেখানে থেকে অন্য বাসে যেতে হতো, ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতেন।

এ বিষয়ে সমাধানের জন্য উভয় মালিক সমিতির মধ্যে বেশকয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু সমাধান হয়নি।

সম্প্রতি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এই বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা বাস মিনি বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইসহাক মল্লিকসহ অন্যান্যরা।

আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ নির্মূলে শেরপুরের চরাঞ্চলে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


অপরাধ নির্মূলে শেরপুরের চরাঞ্চলে কমিটি গঠন

শেরপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চল ও চরাঞ্চলে মাদক ও মোবাইল জুয়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব অপরাধ থামাতে প্রশাসন এবং শাসন কোনো কিছুকেই কার্যকর মনে করছে না স্থানীয় সাধারণ মানুষ। সাধারণ মানুষের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাই এসব অপরাধ দমাতে শেরপুরের প্রত্যন্ত চরাঞ্চল ৬ নম্বর চরে মাদক, জুয়া, অশ্লীলতা এবং অন্যান্য সকল অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল বিষয়ক একটি কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ৬নং চর মানবকল্যাণ সংগঠনের আয়োজনে ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৬নং চর মানবকল্যাণ সংগঠনের সদস্য মো. নওশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ১নং কামারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. নওয়াব আলী। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেবাশীষ চন্দ্র দত্ত।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আইউব আহমদ, মো. হাবিজুর রহমান, পয়াস্তির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক মো. হাবিল সরকার, স্থানীয় যুব সংগঠক রাশেদ মোশাররফ, আমেরিকাপ্রবাসী তোফায়েল আহমেদ, ব্যাংকার হাবিবুর রহমান, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবির, সার্জেন্ট (অব.) জহুরুল হক।

বক্তব্যে বক্তারা এলাকার মাদক ও জুয়া পরিস্থিতির ভয়াবহতার কথা তুলে ধরেন। বক্তারা জানান, এলাকার যুবকদের মধ্যে একটি বড় অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিশেষ করে প্রভাবশালীদের মধ্যে দেখা যাচ্ছে যে, তারা মাদকের পাইকার হয়ে উঠছে। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। ফলে মাদকের সঙ্গে সঙ্গে অন্যান্য অপরাধগুলোও বৃদ্ধি পাচ্ছে।

আলোচনা সভার শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যদের নিয়ে মাদক, জুয়া, অশ্লীলতা এবং অন্যান্য সকল অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল বিষয়ক একটি কমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে, এই অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

রাশেদ খান বলেন, বিরোধী দল প্রতিনিয়ত সরকারের ওপর হুমকি দিচ্ছে যে তারা ৭ দিনে সরকারকে উৎখাত করবে। তবে, জুলাইয়ের আগে তাদের মগবাজার অফিসে তালা ঝুলানো ছিল। তারা নির্বাচনের আগে বলেছিল যে তারা গাড়ি-বাড়ি চায় না, কিন্তু এখন তাদের মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিনের প্রয়োজন হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি কখনই সাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি করেনি। বিএনপি সব দলের জন্য একটি নিরাপদ দল।

এসময় তিনি মন্তব্য করেন যে, শেখ হাসিনা আর ফেরত আসবে না, শুধুমাত্র আরেকটি গণঅভ্যুত্থান ছাড়া।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তৃতা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পুরস্কার অর্জন করলেন চা শ্রমিক জেসমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


জাতীয় পুরস্কার অর্জন করলেন চা শ্রমিক জেসমিন

জাতীয় চা দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরির জন্য জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জন করেছেন জেসমিন আক্তার। তিনি ইস্পাহানি কম্পানির নেপচুন চা-বাগানের স্থায়ী শ্রমিক। ২০২৫ সালে তিনি মোট ২৫ হাজার ৬২১ কেজি চা-পাতা চয়ন করে এ স্বীকৃতি পান।

শনিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জেসমিন আক্তার অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। জেসমিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা-বাগানের শ্রমিক।

সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নিয়াজ আলী চিশতী এবং চা শ্রমিক নেত্রী সনতকি রায়।

প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্তমানে দেশের ১৬০টিরও বেশি চা-বাগান এবং হাজার হাজার ক্ষুদ্র চা-বাগান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের চা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়।

মুজিবুর রহমান চৌধুরী আরও উল্লেখ করেন, চা শিল্পের অগ্রগতির পেছনে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে তিনি নারী শ্রমিকদের অবদান সম্পর্কে বলেন, তাদের ন্যায্য মজুরি, উন্নত আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র। এই অঞ্চল শুধুমাত্র চায়ের জন্যই পরিচিত নয়, বরং সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাইল হাওর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে পর্যটন শিল্পেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

চা শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, উন্নত জাতের চা উৎপাদন, গবেষণা, আধুনিক কারখানা, উন্নত প্যাকেজিং, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে আরো গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব চা চাষ নিশ্চিত করতে হবে।

জাতীয় চা পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ‘একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা-বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার পায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগান। ‘সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান’ হিসেবে সম্মাননা অর্জন করে হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগান।

‘শ্রেষ্ঠ চা রপ্তানিকারক’ ক্যাটাগরিতে পুরস্কার পায় দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী’ হিসেবে সম্মাননা পান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মো. মতিয়ার রহমান।

‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার পায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইস্পাহানি মির্জাপুর চা-বাগান। ‘বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কম্পানি’ এবং ‘দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কম্পানি’— উভয় ক্যাটাগরিতেই জাতীয় চা পুরস্কার অর্জন করে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড।

আরো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতে পুরস্কার পায় পঞ্চগড়ের সুপ্রিম টি লিমিটেড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

দেশের অর্থনৈতিক সূচকের হিসাব আরো নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্মত করতে সরকার উদ্যোগ নিয়েছে। 

মূল্যস্ফীতি, ভোক্তা মূল্যসূচক (সিপিআই), মজুরি হার সূচক এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর হিসাব পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনার চেষ্টা করছে সরকার। এর জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কারিগরি কমিটি গঠন করা হবে। এই পদক্ষেপের পাশাপাশি অতীতে প্রকাশিত অর্থনৈতিক তথ্যও পুনর্মূল্যায়ন করা হবে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সিপিআই, মূল্যস্ফীতি, মজুরি হার সূচক ও জিডিপি প্রণয়নবিষয়ক মতবিনিময়সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এই তথ্যগুলো জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক নীতি নির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বর্তমান হিসাব পদ্ধতি পর্যালোচনা করে আরো আধুনিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো প্রণয়ন করা হবে। 

এই প্রক্রিয়ায় গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরো জানান, অতীতে প্রকাশিত অর্থনৈতিক তথ্যের মধ্যে কোনো অসংগতি বা বিকৃতির সম্ভাবনা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তবে এর উদ্দেশ্য কাউকে দায়ী করা নয়; বরং ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা। জনগণের আস্থা পুনরুদ্ধারে বাস্তবভিত্তিক তথ্য প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় জানানো হয়, বর্তমানে ৭৪৯টি পণ্য ও সেবার মূল্যতথ্যের ভিত্তিতে মূল্যস্ফীতির হিসাব করা হয়। শহর ও গ্রামের বিভিন্ন বাজার থেকে তথ্য সংগ্রহ করে একাধিক ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়। ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আরো উন্নত পদ্ধতি অনুসরণ করে মূল্যস্ফীতি নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে মানুষের প্রকৃত ভোগব্যয়ের চিত্র আরো সঠিকভাবে প্রতিফলিত হয়।

বিবিএস কর্মকর্তারা জানান, গঠিত কারিগরি কমিটি বর্তমানে সিপিআই ও জিডিপি প্রণয়ন পদ্ধতির বিস্তারিত মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দেবে। পরে অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া অর্থনীতিবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন, নিয়মিত জরিপ পরিচালনা, পরিসংখ্যান খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থার সক্ষমতা জোরদারের সুপারিশ করেন। তাদের মতে, এসব সংস্কার বাস্তবায়িত হলে সরকারি অর্থনৈতিক পরিসংখ্যানের মান ও বিশ্বাসযোগ্যতা বাড়বে, উন্নয়ন পরিকল্পনা আরো কার্যকর হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%