০১:১৬ পি.এম
ঝালকাঠি, ১৬ নভেম্বর, ২০২৬ : জেলার রাজাপুরে গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানিয়েছেন, গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের রাড়ী বাড়ির সামনে থেকে গ্রাম পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জাহাঙ্গীর শাহেব আলীর ছেলে এবং তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও রিফাত আরা মৌরী মন্তব্য করেন, "মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।" তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন