১২:৫৭ পি.এম
সিলেটে ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। রোববার (৯ আগস্ট) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
এখন পর্যন্ত, এ বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দিন আহমেদ ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছিল। মারা যাওয়া দুই শিশু হলো মো. এহসানুল ও আয়ান। আর নিহত নারী বর্ণা রাণী।
আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু
এদের মধ্যে এহসানুলের বয়স ৩ বছর ৪ মাস, আয়ানের বয়স ৮ মাস ও বর্ণা রাণীর বয়স ১৮ বছর।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন এবং এই সময়ের মধ্যে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রোববার (৯ আগস্ট) পর্যন্ত এ বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে নিশ্চিত করা গেছে, বাকিরা সন্দেহভাজন।
আরও পড়ুন: ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন