ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন ভালো লক্ষণ: ইরান


যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন ভালো লক্ষণ: ইরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টা যুদ্ধের অবসানের লক্ষ্যে অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি বার্তার মাধ্যমে ওয়াশিংটনের অবস্থান ও বক্তব্যের সুরে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছে। গত বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ভ্যান্স রেজায়িকে একটি বার্তা পাঠিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচনার পথ পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের আরও হামলা এড়ানোর চেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গেল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “আমি বার্তাটি পড়েছি, তবে এখনো কোনো জবাব দিইনি। তাদের বক্তব্যের সুর সম্পূর্ণ বদলে গেছে।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ২৫ ডলার করার দাবি ১৭ আইনপ্রণেতার

রেজায়ি এই পরিবর্তনকে ‘একটি ভালো লক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ইরান নিজেদের বিজয় সুসংহত করেছে।

এই মন্তব্য রেজায়ির পক্ষ থেকে তখন করা হয়, যখন কাতারের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ মধ্যস্থতার প্রচেষ্টা চলছে। যদিও এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার নিশ্চিত করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের বার্তাটি পেয়েছে। তিনি ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার জন্য আরও বিস্তৃত যোগাযোগের উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।

তবে আরাঘচি সতর্ক করে বলেন, “ভ্যান্সের বার্তা পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি মতবিরোধ ও বিভেদ সৃষ্টি করা হয়, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের আগের ভুলগুলোর সঙ্গে যুক্ত হওয়া আরেকটি ভুল।”

আরও পড়ুন: আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে আলোচনা

ঝিনাইদহ, ২ নভেম্বর, ২০২৬ : জেলার তরুণ প্রজন্মকে বাল্যবিবাহ প্রতিরোধে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আজ সকালে ‘তারুণ্যের কণ্ঠ’ নামক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের উদ্যোগে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কাঞ্চন নগর স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রামাণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এছাড়া অতিথি হিসেবে ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, এবং কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রামাণ্য অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ১৫ পদে ৯০ জনের চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ১৫ পদে ৯০ জনের চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল)’ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি ১৫টি পদে মোট ৯০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে।

পদের বিবরণ অনুসারে প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর, বিকম, ডিপ্লোমা এবং এসএসসি পাস প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও মূল বেতন একনজরে দেখা যাক।

১. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) : ১৫ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ১১ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৩. সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) : ১ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৪. সহকারী ব্যবস্থাপক (স্টোর) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৫. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৬. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৭. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৮. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন) : ৩ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৯. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯ জন (মূল বেতন : ৪০,০০০ টাকা)।

১০. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ১৩ জন (মূল বেতন : ৪০,০০০ টাকা)।

১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) : ৩ জন (মূল বেতন : ২০,০০০ টাকা)।

১২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর : ৮ জন (মূল বেতন : ২০,০০০ টাকা)।

১৩. ফায়ারম্যান : ৬ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।

১৪. নিরাপত্তা প্রহরী : ১২ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।

১৫. স্টোর হেলপার : ১ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর, বাণিজ্য বা সিএ সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের সনদ থাকতে হবে। সকল পদের জন্য সিজিপিএ ৪.০০-এর স্কেলে সর্বনিম্ন ২.৫০ অথবা ৫.০০-এর স্কেলে ৩.৫০ (বা ২য় বিভাগ) থাকতে হবে।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের জন্য বয়সের সীমা সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক/আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বয়সের সীমা ৪২ বছর।

ফায়ারম্যান ও সিকিউরিটি গার্ডের জন্য শারীরিক যোগ্যতার মানদণ্ড রয়েছে।

ফায়ারম্যানের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬।

নিরাপত্তা প্রহরীর জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬। প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

মূল বেতনের পাশাপাশি সংস্থার বিধি অনুযায়ী বাসাভাড়া ভাতা/আবাসন সুবিধা, ২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। চাকরির প্রারম্ভিক চুক্তি ১ বছরের শিক্ষানবিসসহ ৩ বছরের জন্য কার্যকর থাকবে। অবসর গ্রহণের বয়স ৬০ বছর।

আবেদন ফি

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদন যেভাবে

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা টেলিটক অথবা এপিএসসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাকরাইলে বাণিজ্যিক ভবনে রাজউকের অভিযান, ফায়ার এক্সিট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


কাকরাইলে বাণিজ্যিক ভবনে রাজউকের অভিযান, ফায়ার এক্সিট বন্ধ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কাকরাইলে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করেছে, কারণ অতিরিক্ত দেয়াল নির্মাণের মাধ্যমে ফায়ার এক্সিট বন্ধ রাখা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভবন কর্তৃপক্ষকে তিন দফায় সতর্ক করা হয়েছে, তবে তারা প্রয়োজনীয় সংশোধন করেনি। দ্বিতীয় দফায় ভবন কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

তিন মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর ভবনের ত্রুটি সংশোধন না করায় রাজউক অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বাণিজ্যিক ভবনে ফায়ার এক্সিট রাখা বাধ্যতামূলক এবং এই নিয়মের লঙ্ঘন ঘটলে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ভবন মালিকের প্রতিনিধিদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাক্‌বিতণ্ডা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা অবশ্যই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পরিচালিত হতে হবে। এ ক্ষেত্রে সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা, নিরাপত্তা ও জনগণের কল্যাণ সুরক্ষিত রাখার পাশাপাশি সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।’

সোমবার (২ নভেম্বর) বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থ অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করেন।

মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অসামান্য অবদান ও স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করে তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ১৯৭৭ সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদার সামরিক শিক্ষা বিস্তারে জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আত্মোৎসর্গকারীদের স্মরণ করেন। তিনি জনগণের মর্যাদা সমুন্নত রাখা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, প্রচলিত নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি বর্তমানে জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি, আন্তঃদেশীয় অপরাধ, সন্ত্রাসবাদ, মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব, প্রযুক্তিগত সক্ষমতা এবং শক্তিশালী প্রতিষ্ঠানও জড়িত।

পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে সতর্কতা ও দূরদর্শিতার গুরুত্ব বিশেষভাবে বেড়েছে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং উন্নত ডিজিটাল প্রযুক্তি যুদ্ধ ও নিরাপত্তার ধরন পরিবর্তন করে দিচ্ছে। একইসঙ্গে ভুল তথ্য, অপতথ্য এবং সাইবার হুমকি জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

উদীয়মান এই বাস্তবতা মোকাবিলায় কৌশলগত দূরদর্শিতা, সঠিক বিচার-বিশ্লেষণ, বুদ্ধিবৃত্তিক উদারতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের সঙ্গে কাজ করার সক্ষমতাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মতবিনিময় ও সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে অভিন্ন উপলব্ধি গড়ে তোলার একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে।

রাষ্ট্রপতি ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে দেশ ও জনগণের স্বার্থকে স্থান দিতে হবে।

তিনি একইসঙ্গে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জবাবদিহি বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

কোর্সে অন্য দেশের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে তাদের এই অভিজ্ঞতা তাদের নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

রাষ্ট্রপতি শান্তিপূর্ণ সহাবস্থান, জাতিসমূহের মধ্যে বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সংঘাতের পরিবর্তে সহযোগিতা, মতবিরোধের পরিবর্তে সংলাপ এবং সংঘর্ষের পরিবর্তে শান্তির আহ্বান জানান।

এছাড়া, সক্ষম ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।

এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টির সদস্য, এনডিসি কোর্স সম্পন্নকারী সেনাবাহিনীর কর্মকর্তা, এএফডব্লিউসি কোর্স সম্পন্নকারী সেনাবাহিনীর অফিসার, এনডিসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কোর্স সদস্য, আর্মি স্টাফ অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৬-এ বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে ৫৪ জন, বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে ১৮ জন এবং বন্ধুপ্রতিম ১৭টি দেশ থেকে ৩১ জনসহ মোট ১০৩ জন সদস্য অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%