ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি


প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি

প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে অব্যাহত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করেছেন এক স্ত্রী। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ওই সন্তানের জননীকে, যিনি ভিডিও কলে স্বামীকে রেখে বিষপান করেন। রবিবার দিবাগত রাত এগারোটার দিকে গৃহবধূ ঝুমুর খানম সেতু (২৭) বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার বেলা এগারোটার দিকে চিকিৎসকেরা ঝুমুর খানম সেতুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঝুমুরকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

ঝুমুর খানম সেতু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের কন্যা। প্রায় সাড়ে পাঁচ বছর আগে সামাজিকভাবে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঝুমুরের বাবা করিম খান জানিয়েছেন, বিয়ের পর থেকেই জামাতা, তার মা, বোন ও বোনজামাতা কারণে অকারণে ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে। এর মধ্যে ঝুমুরের স্বামী কর্মের সুবাধে কুয়েতে চলে যান। পরবর্তীতে তার (শাহারিয়া) মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া ও নাজমিনের জামাতা সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। একপর্যায়ে স্বামীর বাড়ি থেকে ঝুমুরকে তার মেয়েসহ তাড়িয়ে দেওয়া হয়। এরপর ঝুমুর তার কন্যাকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। করিম খান আরও জানিয়েছেন, বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচশ' বরযাত্রীকে না আনার অজুহাত তুলে, দীর্ঘদিন ধরে শাহারিয়া ও তার পরিবারের সদস্যরা ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে। ঘটনার দিন (৪ অক্টোবর) দিবাগত রাতে শাহারিয়া ভিডিও কলের মাধ্যমে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে (ঝুমুর) বিষপান করে মরে যাওয়ার কথা বলেন। স্বামীর এ মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ঝুমুর পরিবারের অজান্তে বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার দুপুরে ঝুমুরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (করিম) উল্লেখ করেছেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ব্যাপারে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন: শাহজাদপুরে হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাজা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নির্বাচনের পর প্রথমবার চরমোনাইয়ে খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী

আন্তর্জাতিক ডেস্ক

ওমর বিন আঃ আজিজ, স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


জাতীয় নির্বাচনের পর প্রথমবার চরমোনাইয়ে খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী

জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো চরমোনাইয়ে আগমন করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মুফতি হাবিবুল্লাহ মিয়াজী দা.বা.।

শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দা.বা.-এর আমন্ত্রণে আজ সকালে তিনি চরমোনাইয়ে পৌঁছান।

চরমোনাই জামিয়ার প্রধান আদিব ও আরবী প্রভাষক মুফতি মিজানুর রহমান কাশেমী এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি হাবিবুল্লাহ মিয়াজী দা.বা.-এর এ সফরের সঙ্গে চরমোনাই পরিবারের পারিবারিক সম্পর্কও রয়েছে। তিনি শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দা.বা.-এর একমাত্র সন্তান মাওলানা সৈয়দ ফজলুল করিম মুজাহিদের শ্বশুর। এছাড়া তিনি হাফেজ্জী হুজুর রহ.-এর ছেলে ঘরের নাতি এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের জামাতা।

চরমোনাইয়ে তার এ সফরকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

মুফতি মিজানুর রহমান কাশেমী জানান, শায়খে চরমোনাইয়ের আমন্ত্রণেই বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির চরমোনাইয়ে এসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। কনফারেন্সের প্রধান আলোচক ছিলেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান হাবীব ইমরোজ উল্লেখ করেন, "আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মানবিক গুণাবলী অর্জন করতে পারছে না।" তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল করতে না পারার কারণে দেশের কাঙ্খিত উন্নতি সাধিত হচ্ছে না। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক শিক্ষার্থীর মধ্যে যোগ্যতার পরিচয় দেওয়ার হিম্মত দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দেশের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ার চ্যালেঞ্জ নিয়েছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।

ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ বরিশাল শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর মাতুব্বরের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও পিস স্কুল বরিশাল শাখার ভাইস চেয়ারম্যান ডা. কেএম জাহিদুল ইসলাম। অতিথিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া, সন্তান প্রতিপালন এবং তাদের শিক্ষাদানে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিল্পকলা একাডেমির হল রুমে শিক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় সহস্রাধিক ডেলিগেট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিস ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল শাখার সকল ডোনার, এসোসিয়েট, জেনারেল মেম্বার এবং পিস ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ইয়াবাসহ ৩ বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


বরিশালে ইয়াবাসহ ৩ বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ

বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে, যাদের কাছে একশ' পিস ইয়াবা ছিল। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার দিবাগত রাতে রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশী করে একশ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের সামসুল হক মারামতের ছেলে রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের রশিদ আকনের ছেলে মিঠুন আকন (২৫) এবং মাদারীপুরের ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিঙ্কন জয়ধর (২৫)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘরে ফের দুধর্ষ চুরি সংঘটিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘরে ফের দুধর্ষ চুরি সংঘটিত

দুর্ধষ চুরি আবারও সংঘটিত হয়েছে ইউপি সদস্যার বসত ঘরে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো ঘটলো। সংঘবদ্ধ চোরেরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘর থেকে একটি পানির মোটর, এলইডি টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইউপি সদস্যা হেলেনা আক্তার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা রবিবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা বসত ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

দুস্কৃতকারীরা বাসার মধ্যে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ইউপি সদস্যা আরও জানান, সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাদের খবর দেয়। পরে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

সূত্রমতে, এর আগে গত ১৪ জুলাই দিবাগত রাতে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের বসত বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%