০৭:২৬ পি.এম
হামাস গাজার শাসন পরিচালনাকারী সংস্থা বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে, যা প্রায় দুই দশক ধরে চলছে।
সংগঠনটির কর্মকর্তারা সোমবার এ তথ্যের ঘোষণা দেন।
এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ তৈরি হবে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
এই পদক্ষেপ হামাসের রাজনৈতিক অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করছে। ২০০৭ সালে ফাতাহ’র কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়া শুরু করার পর থেকে হামাস এই ভূখণ্ড শাসন করে আসছে।
এ খবর গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
গত অক্টোবরে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে, হামাস তাদের দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বারবার ইঙ্গিত দিয়েছে। কিন্তু, তাদের নিরস্ত্রীকরণের জটিল প্রশ্ন এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে।
হামাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি-কে জানিয়েছেন, ‘হামাস গাজার সরকার পরিচালনাকারী কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, কমিটির কাজ তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হবে। গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
হামাসের গণমাধ্যম কার্যালয় জানায়, সোমবার দিনের শেষের দিকে তারা ‘গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলন’ করতে যাচ্ছে। কিন্তু, এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেওয়া হয়নি।
হামাসের আরেক কর্মকর্তা বলেন, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত এক বৈঠকে তারা ইতোমধ্যে অন্যান্য ফিলিস্তিনি সংগঠনকে এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘অন্যান্য সংগঠন হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’
আরও পড়ুন: মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন