০৯:৪৬ পি.এম
দীপাবলির আনন্দ উদযাপনের পরপরই ভারতের রাজধানী নয়াদিল্লি বিষাক্ত ধোঁয়া ও তীব্র শীতে আচ্ছন্ন হয়ে পড়েছে। উৎসবের রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাপকভাবে আতশবাজি ফোটানোর ফলে শহরের বাতাসের মান আরও বেশি দূষিত হয়েছে।
এর ফলে, দিল্লির বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক বা 'মারাত্মক' (Severe) পর্যায়ে পৌঁছেছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দীপাবলির পরের দিন সোমবার সকালে নয়াদিল্লির আকাশ ও বিস্তীর্ণ অঞ্চল ঘন ধোঁয়ায় ঢেকে যায়। শহরের একাধিক মনিটরিং স্টেশনের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই (AQI) ৪০০-এর ঘর অতিক্রম করেছে। এর ফলে নয়াদিল্লি ও এর আশপাশের অঞ্চলের তিন কোটিরও বেশি বাসিন্দা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়েছেন।
আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা
বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আতশবাজির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ধুলোবালি এবং আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে দিল্লির বায়ুস্তর বিষাক্ত রূপ ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, স্কুলগুলোতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করাসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন