০৬:৫৫ পি.এম
ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের অনুকূলে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতাধীন ৬০টি মসজিদে বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।
এই অনুদানের অর্থ মসজিদের সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও নানামুখী ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এ সম্পর্কে সংশ্লিষ্টদের অভিমত।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদের হলরুমে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যক্তিদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম এই অনুদানের চেক হস্তান্তর করেন।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু, জামাল উদ্দিন, ওলামা দল নেতা আমীর হামজাসহ সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, সদর আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সংসদ সদস্যের এই বিশেষ বরাদ্দ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় এবং সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নির্দেশনায় এই অনুদানের অর্থ যথাযথভাবে বিতরণ করা হয়েছে।
তারা আরো মন্তব্য করেন যে, সরকারের এই অনুদানে মসজিদের সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও নানামুখী ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন