০৮:৪৩ এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা জর্ডানস্থ একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে।
বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তারা আল আজরাক ঘাঁটিতে দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
জর্ডানে কোনো বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
এদিকে, আল জাজিরা জানায়, আইআরজিসি এবং খাতাম আল-আনবিয়ার সদর দপ্তর উভয়ই নিশ্চিত করেছে যে, কিছু মার্কিন ঘাঁটির ওপর হামলা পরিচালিত হয়েছে; বিশেষ করে বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের ঘাঁটিটিতে হামলার কথা বলা হয়েছে।
ওই ঘাঁটিতে কতগুলো ড্রোন হামলা চালানো হয়েছিল, কিংবা সেই হামলায় কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই। তবে ওই বিবৃতিগুলো অত্যন্ত জোরালো এবং উল্লেখযোগ্য।
খাতাম আল-আনবিয়ার সদর দপ্তরের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করার অজুহাতে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাবে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী একটি শক্তিশালী হামলা চালিয়েছে, যাতে ওই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সামরিক বাহিনীর সংশ্লিষ্ট অপরাধীদের জানা উচিত যে, যদি তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনের পুনরাবৃত্তি করে, তবে এই অঞ্চলের বিভিন্ন নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও তীব্র ও ব্যাপক হামলা চালানো হবে।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
আইআরজিসি আরও জানিয়েছে যে, শত্রুর বিদ্বেষপূর্ণ পদক্ষেপের জবাবে মার্কিন পঞ্চম নৌবহরের বাহরাইন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা, সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন