০৪:৫৭ পি.এম
পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। আর খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
এছাড়া আলাদা একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন