১১:১৪ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন নিয়ে তাদের ভোটগ্রহণ শুরু করেছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা অনলাইনে এই ভোট প্রদান করতে পারবেন।
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোট দিতে সক্ষম হবেন। এই প্রক্রিয়ায় যে ফোন নম্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেই ফোন নম্বরের মাধ্যমে ওটিপি (OTP) যাবে। একটি ফোন নম্বর থেকে একটি মাত্র ভোট দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট প্রদানের সময় শনাক্তকরণ এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রাপ্ত মতামতসমূহ যথাযথ গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে, এবং সংগৃহীত তথ্য গোপনীয় রাখা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন সংক্রান্ত শিক্ষার্থীদের সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন