ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লুলা দা সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত


লুলা দা সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। অক্টোবরের প্রথম দিকে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে পিছিয়ে পড়ার পরও তিনি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এ জয় অর্জন করেছেন।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার কিছু পর ব্রাজিলের সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করে। তিনি ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট লুলার পক্ষে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার।

অন্যদিকে, বলসোনারো ৪৮ শতাংশ ভোট পেয়েছেন। তাকে ভোট দিয়েছেন ৫ কোটি ৯০ লাখেরও বেশি ভোটার। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪০ লাখেরও বেশি।

আরও পড়ুন: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত দুজন

লুলার এই জয় ইতিহাস সৃষ্টি করেছে। আধুনিক ব্রাজিলের ইতিহাসে আর কোনো রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে হেরে গিয়ে দ্বিতীয় দফার ভোটে জয়ী হতে পারেননি। এই কৃতিত্ব অর্জন করেছেন এই বামপন্থি রাজনীতিবিদ।

বিজয় নিশ্চিত হওয়ার পর লুলার ওয়ার্কার্স পার্টির প্রধান এদিনিয়ো সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গণতন্ত্রের জন্য এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ।’ পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে সমর্থকদের ‘ওলে, ওলে, ওলে, ওলে, ওলা! লুলা, লুলা!’ স্লোগান দিতে দেখা যায়।

তবে কিছু এলাকায় গণপরিবহন বন্ধ করে দেয়ার খবর আসার পর ভোটারদের ভোটদানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে পুরো ভোটপ্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

লুলার সমর্থকরা অভিযোগ করেছেন, বলসোনারোর সমর্থকরা বাস চলাচল কমিয়ে দিয়েছিলেন, যাতে প্রেসিডেন্টের সমর্থক শ্রমিক-শ্রেণির ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছাতে না পারেন। এছাড়া ভারী বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলীয় এলাকার ক্ষতি হয়েছে, যা বলসোনারোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

আরও পড়ুন: বিসকেইন বে-তে নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত

এর আগে লুলা ও বলসোনারো—উভয় প্রার্থীর নির্বাচনী প্রচারশিবির ভোট দেয়ার সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পরে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বেশি খোলা রাখা হয়। ব্রাসিলিয়া সময় সন্ধ্যা ৭টা (জিএমটি রাত ১০টা) পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এ জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট পদে বহাল থাকছেন লুলা। অন্যদিকে গুরুত্বপূর্ণ এক নির্বাচনে জয় থেকে বঞ্চিত হলো অঞ্চলটির ডানপন্থি রাজনৈতিক শিবির।

সাম্প্রতিক বছরগুলোতে পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া ও ইকুয়েডরের মতো প্রতিবেশী দেশগুলোর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি নেতারা জয়লাভ করেছেন। তাদের অনেকেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনমনে থাকা অসন্তোষকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।

ধাতুশ্রমিকদের সাবেক ইউনিয়ন নেতা ৮০ বছর বয়সী লুলা ২০২৭ সালের ৫ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মাধ্যমে গণতন্ত্রে ফেরার পর ব্রাজিলের সবচেয়ে বেশি বয়সে শপথ নেয়া প্রেসিডেন্ট হিসেবে নিজেরই রেকর্ড ভাঙবেন তিনি।

আরও পড়ুন: আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা

লুলা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ২০০২, ২০০৬ এবং ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

রোববারের চূড়ান্ত পর্বে (রান-অফ) লুলা কিছুটা পিছিয়ে থাকা অবস্থায় লড়াইয়ে নেমেছিলেন। নির্বাচনের আগে জনমত জরিপে তিনি সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও, গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তিনি বলসোনারোর চেয়ে পিছিয়ে পড়েছিলেন।

প্রথম দফায় লুলা ৪৫ শতাংশ ভোট পান, যেখানে ডানপন্থি সিনেটর বলসোনারো পান ৪৭ শতাংশ। ওই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান অফে গড়ায়।

১৯৮০-র দশকে, অর্থাৎ ব্রাজিলে সামরিক স্বৈরশাসনের শেষ পর্যায়ে রাজনীতিতে আসা লুলা এ পর্যন্ত সাতবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুন: বিজেপি নেতার কটাক্ষ, রাহুলকে ভারতের ‘মীরজাফর’ বললেন গৌরব ভাটিয়া

২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তিনি। এরপর ২০২২ সালে তিনি তৃতীয় মেয়াদে জয়লাভ করেন; আধুনিক ব্রাজিলের ইতিহাসে সেটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন।

ওই নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী ছিলেন কট্টর ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। আর এবারের নির্বাচনে লুলার প্রতিপক্ষ সিনেটর বলসোনারো হলেন সেই জায়ার বলসোনারোরই সন্তান।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: ‘সত্য কথা বলায় বিরোধিতার মুখে পড়ছি’, পাকিস্তানের নতুন প্রদেশ বিতর্কে বিলাওয়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ এম


এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ

লা লিগায় বার্সেলোনার জয়যাত্রা থামিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ ব্যবধানে জয়লাভ করেছে হোসে মরিনিওর দল, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে। ক্যাম্প ন্যুতে এই পরাজয়ের ফলে বার্সেলোনা লিগে টানা নয় ম্যাচ জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল।

ম্যাচের ৪১ মিনিটে এমবাপ্পের একটি গোলে এগিয়ে যায় রিয়াল। ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বার্সার ডিফেন্ডার মার্তিনের পায়ে লেগে বল এমবাপ্পের কাছে চলে যায়। ফরাসি তারকা সুযোগটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বার্সা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের জন্য। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।

এই জয়ে এল ক্লাসিকোয় বার্সেলোনার মাঠে ২০২১ সালের পর প্রথম জয় পেল রিয়াল। প্রতিযোগিতাটিতে সাত ম্যাচে এমবাপ্পের গোল হলো আটটি, যা একুশ শতকে এল ক্লাসিকোয় প্রথম সাত ম্যাচে আর কেউ করতে পারেননি।

১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দুটি ম্যাচসহ বেশ কিছু খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ এম


টিভিতে আজ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দুটি ম্যাচসহ বেশ কিছু খেলা

আজ টিভিতে বেশ কিছু খেলা সম্প্রচারিত হবে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের অংশ হিসেবে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট

গ্লোবাল টি-টোয়েন্টি

মন্ট্রিয়ল-ব্র্যাম্পটন

সরাসরি, সকাল ৬টা, টি স্পোর্টস

টরন্টো-মন্ট্রিয়ল

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ এম


প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট তাকে নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা (NAKASONE Yasutaka)।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাদাব খানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ এম


শাদাব খানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

শেষ ২ উইকেটে ৮৮ রান প্রয়োজন ছিল। সেখান থেকে হারিস রউফকে সঙ্গে নিয়ে পাকিস্তান একটি অবিশ্বাস্য জয় অর্জন করেছে। শাদাব খানের রেকর্ড গড়া সেঞ্চুরির ফলে রোববার (২৫ অক্টোবর) লাহোরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইংল্যান্ডকে ১ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক দলটি।

পাকিস্তান ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে। ৩১ রানে ৩ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একপর্যায়ে ১৫৪ রানে ৯ উইকেট হারানোর পর ইংল্যান্ডের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শাদাবের লড়াইয়ের ফলে ম্যাচের চিত্র বদলে যায়।

৯৬ বল খেলে ১১৩ রানের ইনিংস উপহার দেন শাদাব। পাঁচটি ছক্কা ও ১৩টি চারে সাজানো তার ইনিংসটি ওয়ানডেতে আট নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে গণ্য হয়। এটি তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।

শেষ উইকেটে রউফের সঙ্গে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাদাব। ওয়ানডেতে সফল রান তাড়ায় দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। রউফ ৩৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

জয়ের পথে নাটকীয়তা আরও বাড়ে শাদাবের এলবিডব্লিউর সিদ্ধান্তে। রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। পরে সেঞ্চুরি পূর্ণ করে দলকে জয়লাভের কাছাকাছি নিয়ে যান।

এর আগে, বেন ডাকেটের ১০৫ রানের সাহায্যে ইংল্যান্ড ২৪০ রান সংগ্রহ করে। স্যাম কারানের ব্যাট থেকে আসে ৪২ রান। শাহিন আফ্রিদি ও রাজাউল্লাহদের বোলিং তোপে শুরু থেকেই বিপদে পড়ে ইংল্যান্ড। তবে বেন ডাকেট ছিলেন ব্যতিক্রম। তার শতকেই লড়াই করার মতো পুঁজি পেয়েছিল ইংলিশরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%