০৪:১৭ এম
ইসরাইলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। তিনি তেহরানের উদ্দেশে বলেছেন, ‘তোমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছো, এবার তা বন্ধ করো। আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি করো।’
রোববার (৭ জুন) রাতে উত্তর ইসরাইলে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়ার পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আলোচনা টেবিলে ফিরে আসতে হবে এবং একটি চুক্তি করতে হবে। তিনি উল্লেখ করেন, এটি (ক্ষেপণাস্ত্র হামলা) আলোচনা প্রক্রিয়ায় কোনো সাহায্য করবে না।
ট্রাম্প বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম। তিনি একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের সময়সীমা সম্পর্কে বলেন, আমি বলব, সামনের সপ্তাহের সোমবার, মঙ্গলবার বা বুধবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
আরও পড়ুন: ড. শফিকুর রহমানের বক্তব্য: ফাল্গুনে কুহু কুহু বলার সময়
শনিবার (৬ জুন) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আইএএফ বিমান অভিযান চালায়। এই হামলায় ৪ জন শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৈরুতে আইএএফ হামলা চালানোর পর, ট্রাম্প বলেন, তিনি এতে খুশি হননি।
রোববারের হামলার পর, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বৈরুতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জবাবে তারা উত্তর ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ইরান থেকে ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ সম্পর্কে তারা জানিয়েছে, আকাশপথে নিক্ষিপ্ত এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
চলমান যুদ্ধবিরতির মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে লেবাননের রাজধানীতে ইসরাইলি হামলার জবাবে পালটা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরানি কর্মকর্তারা।
আরও পড়ুন: নাশকতার ইঙ্গিত পেলে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: ছাত্রদল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন