১০:১৯ পি.এম
সীমান্তে অব্যাহত পুশ ইন এবং বাংলাদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১১ দলীয় জোটের একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ জুন) বিকেল বেলা উপজেলা জামায়াতে ইসলামীর অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: ঝালকাঠি'র নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, নিহত ১, আহত ২
বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি কফিল উদ্দীন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জেলা সেক্রেটারি খলিলুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দও।
বক্তারা সীমান্তে নিরস্ত্র ও নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব ঘটনার ব্যাপারে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একইসঙ্গে ভারত থেকে অব্যাহত পুশ ইন বন্ধে সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন বক্তারা।
সমাবেশে বক্তারা দেশবাসীকে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানান। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণার মাধ্যমে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সম্পন্ন হয়। ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মাগুরা সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন