১০:৫৪ পি.এম
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটক এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। তবে, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের আহত হওয়ার খবর নেই।
এটি সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় ঘটে।
ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থানার পেছনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই
স্থানীয় একটি সূত্র জানায়, হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন: পোশাক কারখানার মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব চান এমপি নিলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন