১১:০৫ পি.এম
দেশের সকল গণমাধ্যমের যেমন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতে সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারিত হওয়ার ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা প্রযোজ্য রয়েছে।
এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে অনুরোধ করা যাচ্ছে যে, পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি অথবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (যেমন টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল অথবা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশিত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
সরকার প্রত্যাশা করছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং এ বিষয়ে তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন